গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে মেহেরপুরে ছয় দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন স্মার্ট সাদাছড়ি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০৬ এএম ২০২৬
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে মেহেরপুরে ছয় দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন স্মার্ট সাদাছড়ি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছয়জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক ও টিআই আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল। সভা সঞ্চালনা করেন মেহেরপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম।

‘বৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবুর রহমান এবং বাউট বাধাগ্রস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, সাদাছড়ি কেবল একটি লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রতীক। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের কল্যাণে সরকারসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁদের প্রতি করুণা নয়, বরং সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে হবে। এ জন্য শুধু দিবসটির অপেক্ষায় থাকলে চলবে না; সারা বছরই তাঁদের পাশে দাঁড়াতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‌্যালিটি বাদ্যযন্ত্রের তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল এবং জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সানা/আপ্র/১৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ
১৬ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ঘরে ঢুকে দম্পতি ও মাকে মারধরের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বসতঘরে অনধিকার প্রবেশ করে এক দম্পতি ও ওই নারীর মা...

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা
১৬ অক্টোবর ২০২৬

ন্যায়বিচার ও জননিরাপত্তায় একযোগে কাজ করবে টাঙ্গাইলের প্রশাসন-আইনজীবীরা

ন্যায়বিচার প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক...

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা
১৬ অক্টোবর ২০২৬

মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধারণ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

মিজানুর রহমান: মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিক...

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপকরণ বিতরণ
১৬ অক্টোবর ২০২৬

মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও উপক...

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে