গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল স্কুলফেরত মায়ের
ছবি

ছবি সংগৃহীত

ছোট ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন রীনা রানী ঘোষ (৪০)। রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে পদচারী–সেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় বন্ধন ও দোয়েল পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে প্রাণ হারান তিনি। দোয়েল পরিবহনের বাসটির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রীনা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১২ অক্টোবর) বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দোয়েল পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে চালককে।

নিহত রীনা রানী ঘোষের বড় ছেলে প্রণয় ঘোষ জানান, তাঁর ছোট ভাই নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুপুরে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁদের মা। টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় বন্ধন ও দোয়েল পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে যান তিনি। এ সময় দোয়েল পরিবহনের বাসটি তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে। বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক আবু বক্কর বলেন, রীনা রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর দোয়েল পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

রীনা রানী ঘোষের স্বামী বিশ্বজিৎ ঘোষ পেশায় মাছ কাটার শ্রমিক। রীনা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। দুই সন্তানের জননী রীনা পরিবারের সঙ্গে রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনে থাকতেন।
সানা/আপ্র/১৩/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
১৩ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপ...

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের উন্নয়নে সবার সহযোগিতা চান নতুন জেলা প্রশাসক

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নাগরিক সেবা নিশ...

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক
১২ অক্টোবর ২০২৬

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জন পেলেন চেক

এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় ১১৩ জন উপকারভোগীর ম...

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
১২ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

মোজাম্মেল হক নয়ন: সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই