গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াতের আমিরের ব্যানার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:২১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৪ এএম ২০২৬
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াতের আমিরের ব্যানার
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় টিভি সিরিজ গেম অভ থ্রোন্স। বাংলাদেশে রয়েছে সিরিজটির ব্যাপক ভক্ত। ‘উইন্টার ইজ কামিং’, এই সংলাপটি সিরিজটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সিজনেই রয়েছে। আর এই সংলাপ আর কভার পোস্টারের ছবি এডিট করে সেখানে নিখুঁতভাবে বসানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুরর রহমানের ছবি।  

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে এই সংলাপ লেখা ব্যানার। সোমবার (২ ফেব্রুয়ারি) নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এই ব্যানার দেখা গেছে। ব্যানারে ‘গেম অব থ্রোনস’–এর অন্যতম মূল চরিত্র জন স্নোর স্থলে দেওয়া হয়েছে জামায়াতের আমিরের ছবি। আর জন স্নোর সেই তলোয়ারের জায়গা এডিট করে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আমিরকে। পুরো ব্যানারের পটভূমিতে তুষার ও নেকড়ের ছবি রয়েছে। একেবারে নিচে লেখা, 'দাদু ফ্যান ক্লাব সিটিজি'।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'দাদু ফ্যান ক্লাব সিটিজি' নামে একটি গ্রুপও রয়েছে।

উল্লেখ্য, আজ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে জামায়াতের আমির শফিকুর রহমানের।

ওআ/আপ্র/২/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা
২১ অক্টোবর ২০২৬

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টারের ভেতরে ঢুকে শাকের হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে গুলি...

হিলি সীমান্তে দর্শনার্থীর ঢল, কাঁটাতারের ওপারে স্বজনদের জন্য আক্ষেপ
২১ অক্টোবর ২০২৬

হিলি সীমান্তে দর্শনার্থীর ঢল, কাঁটাতারের ওপারে স্বজনদের জন্য আক্ষেপ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন...

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের
২১ অক্টোবর ২০২৬

দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশ গঠনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সব নাগরিককে...

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
২১ অক্টোবর ২০২৬

রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

মো. নুর জামাল হক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই