গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
সন্তানদের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ময়মনসিংহের কোতোয়ালি র‌্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচে ওই নারী দুই শিশুসন্তানসহ অবস্থান করছিলেন। এ সময় আশ্রয় দেওয়ার কথা বলে তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দুই শিশুসন্তানের সামনে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৮/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামের এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭
২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাকে চা...

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক
২৮ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে চট্টগ্রামে ৭ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে