গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:১৪ এএম ২০২৬
মেহেরপুরে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুর সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর ভৈরব নদের পন্ডেরঘাট অংশে এ পোনামাছ অবমুক্ত করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত শওকত আরা আক্তার (উর্মি) ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঁখি আখতার, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মৎস্য সম্পদের উন্নয়ন, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছ...

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?
২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?

সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখ...

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্ত...

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলে খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির অভিযোগ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে