গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় তুলে দিলেন দুই ভোটার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:১৭ এএম ২০২৬
মির্জা ফখরুলের হাতে ডিম ও জমানো সঞ্চয় তুলে দিলেন দুই ভোটার
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিম উপহার দিয়েছেন এক নারী ভোটার। একই সময় আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে টাকা জমানো মাটির ব্যাংকটি তার হাতে তুলে দেন। ঘটনাটি উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 
এর আগের নির্বাচনেও ভোটারদের পক্ষ থেকে এমন প্রতীকী উপহার ও ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে এক নির্বাচনী পথসভায় ভোটাররা এ উপহার প্রার্থীর হাতে তুলে দেন। তবে এই ডিম ও মাটির ব্যাংক প্রার্থীর জন্য শুভেচ্ছা এবং নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে তিনি দিয়েছেন বলে জানান ভোটাররা। 
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে ওই নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিমের একটি ব্যাগ মহাসচিব স্যারের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার নিজের মাটির ব্যাংকটি উপহার দেন। এ সময় আশপাশে থাকা মানুষজনের মধ্যে কৌতূহল ও আলোচনা দেখা যায়। 
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এমন উপহার স্যারকে দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগের নির্বাচনের সময়ও আলমগীর স্যারকে ভোটাররা নানা ধরনের ব্যতিক্রমী এবং অনন্য উপহার দিয়েছিলেন। এসব ঘটনা শুধু নির্বাচনী প্রচারণার পরিবেশকে মানবিক ও রঙিন করে তোলে না, বরং প্রার্থী এবং ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলে।

সানা/আপ্র/৩১/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে