গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে চলছে রাস্তা নির্মাণ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৮:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে চলছে রাস্তা নির্মাণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের কাজ করছেন ইফতি এন্টারপ্রাইজ এর প্রোঃ মোঃ মিন্টু মিয়া। সরেজমিনে গিয়ে দেখা যায়, জিডিপি-৩ প্রকল্পের আওতায় শিবালয় উপজেলা আওতাধীন উথুলী-জাফরগঞ্জ এলজিডি সড়কের নন্দের দোকান হতে আহসান হাবীব সড়ক চেঃ ০০-৮৯২ মিটার সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের খোয়া দিয়ে নির্মাণ কাজ করছে ইফতি এন্টারপ্রাইজ। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই ঠিকাদার শুরু থেকেই এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করে যাচ্ছেন। তারা নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছেন। ৩-৪ দিন আগে জেলা অফিস থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে রাস্তা নির্মাণে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে গেলেও তারা তা মানছেন না। 
স্থানীয় ছাত্র/ছাত্রীরা অভিযোগ করে বলেন, এই রাস্তা নির্মাণে ঠিকাদার এলজিডি’র নির্দেশানা অনুযায়ী কাজ না করে নিম্নমানের কাজ করেই যাচ্ছেন। আমরা দ্রুত এই অনিয়ম বন্ধ করে ভালো মানের কাজ প্রত্যাশা করছি। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ সোহাগ জানান, আমরা কোনো নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছি না। 
এসব অনিয়মের তথ্যচিত্র শিবালয় উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের হোয়াটসঅ্যাপে প্রেরণ করলে তিনি জানান, আমি আজই ঠিকাদারকে নোটিশ দিয়ে ৩ কার্যদিবসের মধ্যে এইসব নিম্নমানের খোয়া ফেলে দিয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দিচ্ছি।

সানা/আপ্র/৩১/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে