গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

জেলা প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৮ এএম ২০২৬
মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী
ছবি

ছবি সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে হাজেরা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কাকে বারবার রোগীকে দেখার অনুরোধ করা হয়। তবে তিনি রোগীকে দেখতে আসেননি। এ সময় তিনি নিজের কক্ষে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে দাবি স্বজনদের।

হাজেরা বেগম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা। তিনি আক্তার হোসেনের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্বজনরা জানান, শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তারা কর্তব্যরত চিকিৎসককে রোগী দেখার জন্য অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক না এসে নিজের কক্ষে ছিলেন বলে অভিযোগ তাদের।

পরে চিকিৎসক রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন বলে স্বজনদের দাবি। এ সময় রোগীর স্বামী আক্তার হোসেন জানান, একার পক্ষে স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয়। পরে চিকিৎসক রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন বলে জানান স্বজনরা।

হাজেরা বেগমের স্বামী আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রী লিভারের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসককে বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। চিকিৎসকের অবহেলা না হলে এমন ঘটনা ঘটত না বলেও দাবি করেন তিনি।

এদিকে অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার। তিনি বলেন, রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সব বিষয়ের দায় তিনি নেবেন এবং চিকিৎসকের পক্ষ থেকে তিনিই বক্তব্য দেবেন।

ডা. জয়ন্ত মালাকার দাবি করেন, ওই রোগীর নিবিড় পরিচর্যা কেন্দ্রের সহায়তা প্রয়োজন ছিল। লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয় বলেও জানান তিনি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল বলেন, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের
১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের

জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির ব্যবহার বৃদ্ধি...

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক
১২ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট দেড় মাস ধরে ভাড়া ন...

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে