গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রতাপনগরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫০ এএম ২০২৬
প্রতাপনগরে সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে ডিসি আফরোজা আখতার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: আশাশুনির প্রতাপনগরের এপিএস কলেজ থেকে কল্যাণপুর খেয়াঘাট সড়ক নির্মাণের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ৩টায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।

প্রকল্পটির কাজ সম্পন্ন হলে উপজেলা ও জেলার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার হাটবাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে নদী পারাপার সুবিধা বৃদ্ধি পাবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

প্রসঙ্গত, জাপান সরকারের অর্থায়নে এবং বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সার্বিক সহযোগিতায় নির্মাণাধীন সড়কের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ৫শ ৮৮ টাকা।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী মো. ইমরান হোসেন, মিল কো-অর্ডিনেটর খালিদ মাহমুদ, উপজেলা কো-অর্ডিনেটর নিখিল রঞ্জন প্রমুখ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, প্রতাপনগর ইউনিয়নের এক পাশে খোলপেটুয়া নদী এবং অন্যপাশে কপোতাক্ষ নদী প্রবাহিত হওয়ায় ইউনিয়নটি প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার মানুষকে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জেলার দুর্যোগঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোর মধ্যে প্রতাপনগর অন্যতম।

সানা/এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে