গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২১ এএম ২০২৬
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ
ছবি

ছবি সংগৃহীত

পরিবেশ দূষণ রোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। এখন মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে সাত শিক্ষার্থী বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরে দেখেছেন।

এর আগে সোমবার জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় এ উদ্যোগের কথা জানান চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, “প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক মাটির সঙ্গে সহজে মেশে না। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে প্লাস্টিক জমা দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান রাখা হবে। সেখানে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিলেই শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।”

পরিচয়পত্র দেখিয়ে মিলবে প্রবেশের সুযোগ
মঙ্গলবার রাতে চট্টগ্রাম চিড়িয়াখানার উপকিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা এ সুযোগ নিতে পারবেন। কর্মসূচির প্রথম দিন সাত শিক্ষার্থী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানা ঘুরে দেখেছেন।

তিনি বলেন, “আশা করি সামনে আরো বেশি সংখ্যায় শিক্ষার্থীরা বর্জ্য নিয়ে আসবেন। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বন্যপ্রাণী সংরক্ষণে সম্পৃক্ত করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।”
সানা/আপ্র/২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে ভুয়া বিল-ভাউচার, কাল্পনিক...

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগর...

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস
১৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারের ভেতরে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান করতে চান রাষ্ট্র...

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই