গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১৬:৩৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
সুন্দরবনে ৪ বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৪ দস্যু বাহিনীর মোট ৫২ জন সদস্য আত্মসমর্পণ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -৬ এর কাছে। সোমবার তারা আত্মসমর্পণ করেন।

সোমবার (৩১ আগস্ট) র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখতে দীর্ঘদিন ধরে অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে র‌্যাব। সুন্দরবনের ওপর নির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণির মানুষের নিরাপদে জীবিকা নির্বাহ নিশ্চিত করাই এসব অভিযানের অন্যতম লক্ষ্য।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবী ও স্থানীয় মানুষের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে এর আগে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্য আত্মসমর্পণ করেছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে নতুন করে কয়েকটি দস্যু চক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণ করা কয়েকজনের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়। পাশাপাশি জেলে ও বনজীবীদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনাও সামনে আসে।

এ পরিস্থিতিতে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৬ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। র‌্যাবের ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং দস্যু জীবনের অনিশ্চয়তার মধ্যে বিভিন্ন বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন।

র‌্যাব-৬ জানায়, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে কাঁচাবাজার বন্ধ
০১ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে কাঁচাবাজার বন্ধ

এস এ খান শিল্টু: নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারের...

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়
০১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রাম ব্যুরো: গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রাম মহানগরের গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।...

ডুমুরিয়ায় ছুরিকাঘাতে মেডিকেল প্রতিনিধি, ৩ লাখ টাকা ছিনতাই
০১ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ায় ছুরিকাঘাতে মেডিকেল প্রতিনিধি, ৩ লাখ টাকা ছিনতাই

রাত তখন পৌনে ১০টা। দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নাহিদ...

তিস্তা তীর সংরক্ষণে কুড়িগ্রামে নদীপাড়ে ফিরছে স্বস্তি
০১ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা তীর সংরক্ষণে কুড়িগ্রামে নদীপাড়ে ফিরছে স্বস্তি

তিস্তা নদীর ভাঙন থেকে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে