গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে কাঁচাবাজার বন্ধ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:১১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৬ এএম ২০২৬
অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে কাঁচাবাজার বন্ধ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তুলে মেহেরপুর শহরের বড়বাজার তহবাজারের কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেন শত শত ব্যবসায়ী। এতে প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা।

মেহেরপুর শহরের ব্যস্ততম বড়বাজার তহবাজারের কাঁচাবাজার সাধারণত সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকে। তবে সোমবার সকাল থেকে বাজারের চিত্র ছিল ভিন্ন। শত শত দোকানপাট বন্ধ থাকায় বাজার কার্যত অচল হয়ে পড়ে। দোকান না খুলে সড়কে অবস্থান নিয়ে খাজনা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত হারের পরিবর্তে তাঁদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।

এ অবস্থায় গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। ওই সময়ের মধ্যে সরকার নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই তহবাজারের কাঁচাবাজারের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে তাঁরা বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।

ব্যবসায়ীদের নেতা হাফিজুর রহমান বলেন, সরকার নির্ধারিত হারে খাজনা আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাঁচাবাজার বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে হঠাৎ কাঁচাবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। প্রয়োজনীয় নিত্যপণ্য কিনতে বাজারে এসে অনেককেই পণ্য না কিনেই ফিরে যেতে হয়েছে। অনির্দিষ্টকালের এই কর্মসূচি চলতে থাকলে বাজারের স্বাভাবিক কার্যক্রম ও ক্রেতাদের নিত্যপণ্য সংগ্রহে আরো ভোগান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়
০১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়

চট্টগ্রাম ব্যুরো: গ্যাস সংকটের অজুহাতে চট্টগ্রাম মহানগরের গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।...

ডুমুরিয়ায় ছুরিকাঘাতে মেডিকেল প্রতিনিধি, ৩ লাখ টাকা ছিনতাই
০১ সেপ্টেম্বর ২০২৬

ডুমুরিয়ায় ছুরিকাঘাতে মেডিকেল প্রতিনিধি, ৩ লাখ টাকা ছিনতাই

রাত তখন পৌনে ১০টা। দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নাহিদ...

তিস্তা তীর সংরক্ষণে কুড়িগ্রামে নদীপাড়ে ফিরছে স্বস্তি
০১ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা তীর সংরক্ষণে কুড়িগ্রামে নদীপাড়ে ফিরছে স্বস্তি

তিস্তা নদীর ভাঙন থেকে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নদ...

ডিবি পরিচয়ে ব্যাংক এজেন্টকে তুলে ১২ লাখ টাকা ছিনতাই
০১ সেপ্টেম্বর ২০২৬

ডিবি পরিচয়ে ব্যাংক এজেন্টকে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে এক ব্যাংক এজেন্টকে অস্ত্রের মুখে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই