গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মেনু

সরকার ভুল পথে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ: সারজিস আলম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:০২ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
সরকার ভুল পথে গেলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ: সারজিস আলম
ছবি

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম -ছবি প্রতিনিধি

সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, সরকারকে সঠিক পথে রাখতে এবং সরকারের যৌক্তিক সমালোচনা করতে ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। কারণ সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি নয়, জাতীয় নাগরিক পার্টি এবং পুরো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, জাতীয় নাগরিক পার্টি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।

বিরোধী দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি সংসদ, রাজপথসহ সব জায়গায় সরকারের কর্মকাণ্ডের ওপর নজর রাখবে জানিয়ে সারজিস আলম বলেন, সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং এসবের বিরুদ্ধে সোচ্চার থাকা-দলটি এই ভূমিকা অব্যাহত রাখবে।
সানা/আপ্র/২৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার
২৮ আগস্ট ২০২৬

রংপুরে চার খুনে গাফিলতির সুযোগ নেই: কমিশনার

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওত...

স্বর্ণ ব্যবসায়ী পিন্টুর আত্মগোপনের কারণ নিয়ে ধোঁয়াশা
২৮ আগস্ট ২০২৬

স্বর্ণ ব্যবসায়ী পিন্টুর আত্মগোপনের কারণ নিয়ে ধোঁয়াশা

চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের সদস্যদের চট্টগ্রামের ফটিকছড়ি থেকে উদ্ধারের পরও...

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেফতার
২৮ আগস্ট ২০২৬

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি মিজান গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার মামলার আসামি ও...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল
২৮ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে