গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:২৬ এএম ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকরি হবে মেধার ভিত্তিতে। আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট নিই, এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক নির্বাচনি জনসংযোগে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়।’ এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এ জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।’

যারা ৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে  তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৬/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে