গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

খামার মালিককে মারধর করে তিন গরু নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ১৬:৫৪ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩১ এএম ২০২৬
খামার মালিককে মারধর করে তিন গরু নেওয়ার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

অনাদি কুমার মন্ডল: মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়ার উত্তর বৌলরাম এলাকায় গরুর খামারের মালিক নৃপেন দত্তের ওপর হামলা চালিয়ে খামার থেকে তিনটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রেমানন্দ সরকার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নৃপেন দত্ত।

নৃপেন দত্তের অভিযোগ, ওই সময় প্রেমানন্দ সরকার দলবল নিয়ে তাঁর গরুর খামারে ঢুকে অতর্কিতভাবে হামলা চালান। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করার পর খামার থেকে তিনটি গরু জোর করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গরুগুলো ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে রাজৈর থানায় অভিযোগও করা হয়েছে বলে জানান নৃপেন দত্ত।

তবে অভিযুক্ত প্রেমানন্দ সরকারের সহযোগী বিপুল সরকারের স্ত্রী রত্না সরকারের দাবি, নৃপেন দত্তের কাছে প্রেমানন্দ সরকার এক লাখ ৯০ হাজার টাকা পান। ওই টাকা চাইতে গেলে নৃপেন দত্ত প্রেমানন্দ সরকারের স্ত্রীকে গালিগালাজ করেন। এ কারণে নৃপেন দত্তের খামার থেকে তিনটি গরু নিয়ে আসা হয়েছে বলে দাবি করেন তিনি। নৃপেন দত্তের বিরুদ্ধে তিনি আরও নানা অভিযোগ করেন।

অন্যদিকে বাবুল সরকার জানান, প্রেমানন্দ সরকার নৃপেন দত্তের খামার থেকে তিনটি গরু এনে তাঁর গোয়ালঘরে বেঁধে রাখেন। তখন তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। তাঁর স্ত্রীকে জানিয়ে গরুগুলো গোয়ালঘরে রাখা হয়েছিল বলে জানান বাবুল।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান নিহার শাঁখারি বলেন, ঘটনার পর তিনি বিষয়টি শুনেছেন। তিনটি গরু বাবুল সরকারের গোয়ালঘরে বাঁধা রয়েছে—এ বিষয়েও তিনি অবগত। একই সঙ্গে নৃপেন দত্তের কাছে প্রেমানন্দ সরকার কিছু টাকা পান বলেও তিনি জানেন।

রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিনটি গরু বাবুল সরকারের গোয়ালঘরে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। তবে অভিযোগের মূল অভিযুক্ত প্রেমানন্দ সরকারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সানা/আপ্র/২৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা...

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই