গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

মেহেরপুরে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫২ এএম ২০২৬
মেহেরপুরে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম (২০) ও গোভীপুর এলাকার মিম আলী (২২)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, মিয়াপাড়া, গোভীপুর, বেড়পাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুরের সহকারী পরিচালক মোহা. রাসেল আহমেদ।

অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম ও মিম আলীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরে তাঁদের মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূবন চন্দ্র হালদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডাদেশের পর তাঁদের কারাগারে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
সানা/আপ্র/২৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক
২৫ আগস্ট ২০২৬

অনুমতি ছাড়াই ৩২৭ টন সরকারি সার বিক্রি, স্টোরকিপার আটক

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩২৭ ট...

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা
২৫ আগস্ট ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ঐতিহাসিক ফু...

জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা
২৫ আগস্ট ২০২৬

জমির বিরোধে স্কুল মাঠে কাঁটাতার, বিপাকে শিক্ষার্থীরা

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের...

চার খুনে শার্টের রহস্য, পুলিশের বয়ান ঘিরে প্রশ্ন
২৫ আগস্ট ২০২৬

চার খুনে শার্টের রহস্য, পুলিশের বয়ান ঘিরে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে