গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের
ছবি

ছবি সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলের দুই হাত ছেড়ে ভিডিও বানানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মিয়া (৩১) বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়বস্তু নির্মাতা হিসেবে কাজ শুরু করেন। পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেল চালানোর বিভিন্ন ভিডিও তৈরি করতেন। চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল দুই হাত দিয়ে না ধরে চালানোর সময় অন্যরা তাঁর ভিডিও ধারণ করতেন। পরে সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হতো।

সোমবার সকালে একইভাবে ভিডিও তৈরির সময় রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং শাওন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানাতেন। সোমবারও একই ধরনের ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
সানা/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না
১৬ অক্টোবর ২০২৬

দেড় বছরে অন্তর্বর্তী সরকারের ক্ষতির বর্ণনা দেওয়া যাবে না

জামালপুরে বিমানমন্ত্রী

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়
১৬ অক্টোবর ২০২৬

হাসপাতালে পিটিয়ে শামীম হত্যায় গ্রেফতার দুই, প্রধান আসামি ফেসবুকে সক্রিয়

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি ছড়ানোর পর ওয়াহিদ...

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী

দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছে...

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার
১৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে চার দেশীয় অস্ত্রসহ ১১ মামলার আসামি চোক্কা রাজু গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে চারটি দেশীয় অস্ত্রসহ মো. রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে