গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মেনু

লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’-এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাক আহমেদ, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডা. রত্নদ্বীপ পাল এবং লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জুয়েল।

ডাস্টবিন স্থাপন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা কমবে এবং পরিবেশ দূষণ রোধের পাশাপাশি পৌর এলাকার সার্বিক পরিবেশের উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার লক্ষ্যে পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এসব ডাস্টবিন স্থাপন করা হবে। এতে নাগরিকরা সহজে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে পারবেন এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে সৃষ্ট পরিবেশদূষণ কমানো সম্ভব হবে।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

দুর্নীতির দায়ে রাবি শিক্ষককে পাঁচ বছরের জন্য অব্যাহতি, পদাবনতিও
১৭ আগস্ট ২০২৬

দুর্নীতির দায়ে রাবি শিক্ষককে পাঁচ বছরের জন্য অব্যাহতি, পদাবনতিও

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযো...

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
১৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা...

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক দুই
১৭ আগস্ট ২০২৬

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক দুই

কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেল...

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে