গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে আ দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপটি দুর্বল হলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। ফলে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট সবাইকে আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট ও পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
১৩ আগস্ট ২০২৬

দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সংশ্লিষ্...

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস
১১ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভ...

সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ভারী বর্ষণ হতে পারে
০৯ আগস্ট ২০২৬

সাগরে লঘুচাপ, সন্ধ্যার মধ্যে ভারী বর্ষণ হতে পারে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সন্ধ্যা...

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা
০৬ আগস্ট ২০২৬

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা

দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে