গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৪ এএম ২০২৬
রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
ছবি

ছবি সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জেলার ৪৭ বছর বয়সি রামাবাই রানভীর। ম্যারাথনে পাওয়া তিন হাজার রুপি পুরস্কারের অর্থ মেয়ের শিক্ষার পেছনে খরচ করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্রের বীড জেলার আম্বাজোগাইয়ে ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে ‘অমৃত দৌড়’ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

ছত্রপতি শিবাজি মহারাজ চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি ভাগ্যনগর চত্বরে গিয়ে শেষ হয়। রামাবাইও সাধারণ প্রতিযোগী হিসেবে এতে অংশ নেন। তিনি পরেছিলেন সাধারণ শাড়ি ও পায়ে ছিল স্যান্ডেল।

দৌড় শুরুর পর স্যান্ডেল বারবার খুলে যাওয়ায় তার গতি বাধাগ্রস্ত হচ্ছিল। একপর্যায়ে স্যান্ডেল খুলে হাতে নিয়ে খালি পায়েই দৌড় শুরু করেন তিনি। রাস্তার পাথর এবং শাড়ি সামলে দৌড়ানো কঠিন হলেও থামেননি রামাবাই।

দৃঢ় মনোবল নিয়ে দৌড়ে তিনি স্পোর্টস জুতা ও ট্র্যাকস্যুট পরা বেশ কয়েকজন তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলেন। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করে ম্যারাথনে জয়ী হন।

রামাবাইয়ের এই সাফল্যে দর্শক ও আয়োজকেরা উচ্ছ্বসিত হয়ে তাকে অভিনন্দন জানান। তবে তার কাছে এই জয় আরও বেশি গুরুত্বপূর্ণ মেয়ের পড়াশোনার জন্য।

ম্যারাথনে পাওয়া ৩ হাজার রুপি পুরস্কারের অর্থ মেয়ের শিক্ষার খরচে ব্যবহার করবেন বলে জানিয়েছেন রামাবাই। তার এই উদ্যোগ সন্তানের শিক্ষার প্রতি একজন মায়ের দৃঢ় অঙ্গীকারের দৃষ্টান্ত হয়ে উঠেছে।

কেএমএএ/আপ্র/০৯.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

নারী অধিকার সনদ ‘সিডও’র অনুমোদন দেয়নি বাংলাদেশ
০৯ সেপ্টেম্বর ২০২৬

নারী অধিকার সনদ ‘সিডও’র অনুমোদন দেয়নি বাংলাদেশ

নারী অধিকারের অন্যতম মৌলিক সনদ বলা হয় সিইডিএডব্লিউ বা সিডওকে। বর্তমানে বিশ্বের ১৮৯টি দেশ জাতিসংঘ ঘোষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে