গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৫৯ এএম ২০২৬
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
ছবি

খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেছনে যাদের অবদান ছিল, তাদের অন্যতম খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরলেন সাবেক এই অধিনায়ক। এবার তার লক্ষ্য তৃণমূল থেকে নতুন প্রজন্মের ক্রিকেটার গড়ে তোলা। তাকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এর আগে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সুজন। বিশেষ করে বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। এবার তাকে দুই বছরের চুক্তিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


খালেদ মাহমুদ ক্রিকবাজকে বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়টি নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।’ 

তিনি যোগ করেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছি। বোর্ড ছাড়ার পরও মূলত বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কোচ হিসেবে কাজ করেছি। এই নতুন দায়িত্ব আমার জন্য একেবারে উপযুক্ত। 

আশা করি আগামী দুই বছরে ভালো কিছু করতে পারবো।’ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথমবারের মতো শিরোপা জেতে, তখন বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান ছিলেন খালেদ মাহমুদ। জানা গেছে, বয়সভিত্তিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদান বিবেচনায় নিয়ে তাকে আবারও বোর্ডে ফিরিয়ে আনতে আগ্রহী ছিল বিসিবির শীর্ষ নেতৃত্ব। 

 

৫৪ বছর বয়সী খালেদ মাহমুদ এর আগে বিসিবির আগের কমিটির সময় একাধিক আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার
০৯ সেপ্টেম্বর ২০২৬

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির...

চীনে জুনিয়র হকি অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
০৯ সেপ্টেম্বর ২০২৬

চীনে জুনিয়র হকি অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ জুনিয়র নারী হকি দল (অনূর্ধ্ব-২০) সবাইকে তাক লাগিয়ে চীনে চলমান এশিয়ান কাপের চ্যালেঞ্জার্স...

কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট, অভিষেকেই খালেদের দুই উইকেট
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে বাংলাদেশি পেসারদের দাপট, অভিষেকেই খালেদের দুই উইকেট

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে একই ম্যাচ...

সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
০৮ সেপ্টেম্বর ২০২৬

সিরিজ শুরুর ১০ দিন আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

 আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয় দল। ২০২৫-২৭ আইসিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে