গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ০৯:২২ এএম ২০২৬
বিসিবির নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল
ছবি

নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল - ছবি সংগৃহীত

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি। 
অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপাতত একজন। তিনি ফাহিম সিনহা।
গতকাল রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাঃ মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।
সানা/আপ্র/৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক চার সফর বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জা...

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম
০৯ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।...

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের
০৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেয় ইন্টার মিলান, খানিক পর আবারও। এমন আশানুরূপ শুরুর...

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সে কেনার চুক্তি প্রায় চূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই