গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১০:৩১ এএম ২০২৬
চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম
ছবি

ছবি সংগৃহীত

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলমান বোর্ড নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।

রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন।

এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির লড়াই। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক।

তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে। অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে। যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।

এসি/আপ্র/০৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক চার সফর বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জা...

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম
০৯ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।...

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের
০৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেয় ইন্টার মিলান, খানিক পর আবারও। এমন আশানুরূপ শুরুর...

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সে কেনার চুক্তি প্রায় চূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই