গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

বিসিবির টয়লেটে দুর্নীতি, ক্ষুব্ধ তামিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৮:৪৩ এএম ২০২৬
বিসিবির টয়লেটে দুর্নীতি, ক্ষুব্ধ তামিম
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার ক্লিনিং সার্ভিস ব্যবস্থাপনায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তিনি। 

সোমবার (৪মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল জানান, বিসিবির স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অসঙ্গতি দেখতে পান। তার ভাষায়, ক্লিনিং সার্ভিসের মাধ্যমে কর্মীদের জনপ্রতি ৬৫০ টাকা করে দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা ৩০০ টাকা পর্যন্ত পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তামিম ইকবাল বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা দিলে তারা ৩০০ টাকা কেন পাচ্ছে, তখন বিষয়টি আমাকে অবাক করেছে। যারা দিন শেষে অল্প আয়ে কাজ করেন, তাদের কাছ থেকেও এভাবে টাকা কেটে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

তিনি আরো জানান, ২০০৭ সালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চালু হওয়ার পর থেকে এর ওয়াশরুম বা বাথরুম ব্যবস্থায় বড় কোনো সংস্কার হয়নি বলেও তিনি লক্ষ্য করেছেন।

পরিদর্শনের সময় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর বক্তব্যের কথাও উল্লেখ করেন তামিম। ওই কর্মী জানান, তারা প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান এবং এ বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন।

এ ছাড়া বিদেশি দর্শনার্থীর কাছ থেকেও ওয়াশরুমের অবস্থা নিয়ে অভিযোগ পাওয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, বিষয়টি তাকে বিব্রত করেছে এবং দ্রুত উন্নতির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।

এদিকে ক্লিনিং সার্ভিস ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, ভবিষ্যতে ঠিকভাবে পারিশ্রমিক পরিশোধ না করলে চুক্তি বাতিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার পদক্ষেপ নেওয়া হবে।

বিসিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান
২৭ জুন ২০২৬

৯২ বছর পর নকআউটে মিশর, অপেক্ষায় ইরান

৯২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে (শেষ ৩২) পা...

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ
২৭ জুন ২০২৬

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা চার...

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি
২৭ জুন ২০২৬

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনে...

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে
২৭ জুন ২০২৬

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে ফেলল কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে