গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৮ বছর বয়সেই ইংল্যান্ড বিশ্বকাপ দলে কোলম্যান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩৯ এএম ২০২৬
১৮ বছর বয়সেই ইংল্যান্ড বিশ্বকাপ দলে কোলম্যান
ছবি

১৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিলি কার্টিন কোলম্যান -ছবি সংগৃহীত

ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিলি কার্টিন কোলম্যান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন তিনি।

১৮ বছর বয়সী টিলি বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের স্কোয়াডে রয়েছে। মাত্র ১৬ বছর বয়সেই ৪ বলে ৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে দ্য হান্ড্রেডে মাত্র ৬.৮৬ ইকোনমিতে ১৭ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ তুর্কি। অভিজ্ঞ সোফি একলেস্টোনের সাথে ইংলিশ স্পিন আক্রমণে তিনি বড় ভরসা হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্বে থাকছেন ন্যাট সিভার-ব্রান্ট এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন চার্লি ডিন। দলে ফিরেছেন পেসার ইস ইয়ং এবং লরেন ফিলার। অন্যদিকে ড্যানি হোয়াইট-হজ তার অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছেন। তবে আঙুলের চোটের কারণে কপাল পুড়েছে তারকা স্পিনার সারা গ্লেনের।

আগামী ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক হিসেবে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), চার্লি ডিন (সহ-অধিনায়ক), অ্যামি জোন্স (উইকেটরক্ষক), হেদার নাইট, সোফিয়া ডাঙ্কলি, ড্যানি হোয়াইট-হজ, অ্যালিস ক্যাপসি, ফ্রেয়া কেম্প, ড্যানিয়েল গিবসন, লিনসে স্মিথ, সোফি একলেস্টোন, লরেন বেল, লরেন ফিলার, ইস ইয়ং এবং টিলি কর্টিন-কোলম্যান।
সানা/আপ্র/২৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে