গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৬ এএম ২০২৬
তামিমের উদ্যোগে অবনমন বাতিলের সিদ্ধান্তে ক্লাবগুলোর সম্মতি
ছবি

ছবি সংগৃহীত

৩৯টি ক্লাবের বয়কটের মুখে দায়সারাভাবে কয়েকটি ক্লাব নিয়ে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। 

তাদের কমিটি ভেঙে দেওয়ার তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়েই সব ক্লাবের অংশগ্রহণে ঢাকার ক্লাব ক্রিকেট মাঠে ফেরানো তোড়জোড় শুরু করেছেন তামিম। তারই ধারাবাহিকতায় শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্রিকেট ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিবি। 

সেখানে সবাই একমত হয়েছেন এবার কোনো লিগেই অবনমন থাকছে না। বৈঠকে অংশ নেওয়া একটি ক্লাবের প্রতিনিধি জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে। বৈঠকে উপস্থিত এক ক্লাব প্রতিনিধি বলেন, ‘ এই মৌসুমে অবনমন না রাখার বিষয়ে সবাই একমত হয়েছেন। যারা ইতোমধ্যে অবনমিত হয়েছে বা হওয়ার কথা ছিল, তারাও এর প্রভাবের বাইরে থাকবে।’ 

এর আগে গত বুধবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে মিটিং করেন তামিম। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব-সহ কয়েকটি ক্লাব ফার্স্ট ও সেকেন্ড ডিভিশন লিগের বিষয়টি সমাধান না হলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের হুঁশিয়ারি দেয়। এতে করে লিগ মাঠে গড়ানো নিয়ে আবার শঙ্কা দেয়। তবে সভাপতি তামিম সেই বিরোধ মিটিয়েছেন।


তবে অবনমন নিয়ে সবাই একমত হলেও প্রমোশন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।একই সূত্র জানায়, ‘প্রমোশন নিয়েই মতভেদ রয়েছে। কিছু ক্লাব বলছে তারা খেলে প্রমোশন অর্জন করেছে, তাই সেটি বহাল রাখতে হবে। 

আবার অন্যরা বলছে দলসংখ্যা বাড়ানো যেতে পারে।’ এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার কথা জানিয়েছেন তামিম। সূত্রটি আরও জানায়, ‘তিনি বলেছেন প্রমোশন ইস্যুতে জড়িত চারটি ক্লাবের সঙ্গে আবার বসবেন। তারা সবাই একমত হলে প্রমোশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা যেতে পারে। 

আর যদি না হয়, তাহলে দলসংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে।’ গত বুধবার প্রিমিয়ার লিগের মিটিং আসর শুরু জন্য মে মাসের প্রথম সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়েছে। 

সেক্ষেত্রে দলবদল হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে।

 

ডিসি/আপ্র/১২/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল
০৫ সেপ্টেম্বর ২০২৬

এইচপির বোলিং কোচ হচ্ছেন সাবেক পেসার রাসেল

জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে