গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিসিবির নতুন আহ্বায়ক কমিটির সভাপতি তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:০১ এএম ২০২৬
বিসিবির নতুন আহ্বায়ক কমিটির সভাপতি তামিম ইকবাল
ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। 

তিনি জানান, বিসিবি নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়া গেছে দাবি করে বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি আইসিসিকেও অবহিত করা হয়েছে। 

আমিনুল এহসান বলেন, বিসিবির বোর্ডের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণ দুর্বলতা, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে আইসিসির নিকট ই-মেইল পাঠানো হয়েছে। সেই ইমেইলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরো জানান, ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। গঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। ৩ মাস নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত হয়ে ক্রিকেট পরিচালনা করবে আহ্বায়ক কমিটি।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এসি/আপ্র/০৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ সফরে নতুন মুখের সন্ধান

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক চার সফর বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জা...

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম
০৯ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।...

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের
০৯ সেপ্টেম্বর ২০২৬

ইন্টারের ঝড় সামলে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে শুরু রেয়াল মাদ্রিদের

ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেয় ইন্টার মিলান, খানিক পর আবারও। এমন আশানুরূপ শুরুর...

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্পেনে আরেকটি ক্লাব কিনছেন মেসি

স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ ক্লাব সিডি এলদেন্সে কেনার চুক্তি প্রায় চূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই