গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জীবনে প্রথম ভোট দিলাম, খুব ভালো লাগছে: তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:১৯ এএম ২০২৬
জীবনে প্রথম ভোট দিলাম, খুব ভালো লাগছে: তামিম ইকবাল
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জীবনের প্রথম ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভোট প্রদান শেষে তিনি বলেন, “জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে।”

বৃহস্পতিবার সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড় এলাকার আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দেন তামিম। ভোটগ্রহণ শেষে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সদস্যরা তাকে দ্রুত গাড়িতে করে বাসায় পৌঁছে দেন।

কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি জানান, ভোটের পরিবেশ ভালো ছিল এবং তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় এবারের নির্বাচনে এক হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে মোট ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

এসি/আপ্র/১২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে