গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান
ছবি

ছবি সংগৃহীত

আবুধাবিতে একমাত্র টেস্টে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে চিত্র। আব্দুল মালিক ও অধিনায়ক রহমত শাহর দৃঢ়তায় লড়াইয়ে ফিরেছে আফগানিস্তান। 

দ্বিতীয় দিনের শেষে তাই জমে উঠেছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রানে দিন শেষ করেছে আফগান দল। তারা এখনও ১৩৫ রানে পিছিয়ে। অধিনায়ক রহমত শাহ ১৮৬ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন। অপরাজিতও আছেন তিনি। 

এর আগে আব্দুল মালিক করেছেন ৬২ রান। তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজতৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ


আফগানিস্তানের সহ-অধিনায়ক ইকরাম আলিখিলও পেয়েছেন ভালো শুরু। ২৬ রানে ব্যাট করছেন।  বলা যায় শেষ ঘণ্টায় কোনো উইকেট নিতে না পারায় কিছুটা হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিন চায়ের বিরতির আগ পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। 

 

এই পুরো সেশনে বাংলাদেশ তাদের একটি উইকেট ফেলতে পেরেছিল। দ্বিতীয় সেশন শেষে আফগানদের প্রথম ইনিংসে স্কোর ছিল ২ উইকেটে ১৩১ রান। চায়ের বিরতির পর আবার খেলায় ফেরে বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুতে পর পর তুলে নেয় দুই উইকেট। এই সুযোগে চালকের আসনে বসার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেট হয়ে যাওয়া ব্যাটার মালিককে ওয়াইড লাইনের বাইরে ফুল লেংথের বল দিয়ে প্রলুব্ধ করেন এবাদত।

 শট খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন মালিক (৬২)। দুর্দান্ত ক্ষিপ্রতায় এক হাতে উড়ে গিয়ে ক্যাচটি নেন লিটন। তাতে ভাঙে আব্দুল মালিক ও রহমত শাহর ৭০ রানের জুটি।


পরের ওভারে মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন আফগানিস্তানের আরেক ব্যাটার হাশমতউল্লাহ শহীদি। বলের ঘূর্ণি বুঝতে না পেরে স্টাম্পড হন তিনি শূন্যরানে। তার পর পরিস্থিতি সামাল দেন অধিনায়ক রহমত ও ইকরাম আলিখিল। 

 

দারুণ দৃঢ়তায় পঞ্চম উইকেটে ৭২ রানে অবিচ্ছিন্ন আছেন তারা। দুই দলের লড়াই এখন এমন জায়গায়, যেখানে তৃতীয় দিন ম্যাচের গতিপথ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হয়ে এবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে।

ডিসি/আপ্র/১০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে...

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
১০ অক্টোবর ২০২৬

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেন...

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০
১০ অক্টোবর ২০২৬

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিশ্চিয়ানো রো...

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির
১০ অক্টোবর ২০২৬

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

আরামবাগের প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ৩৬তম মিনিটে। এরপর গোল উৎসব করল মোহামেডান। সুলেমানে দিয়াবাতে উপহা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে