গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৪ এএম ২০২৬
প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
ছবি

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ আসরের আগে তিনি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগের দুই মৌসুম দিল্লির প্রধান কোচ ছিলেন হেমাং বাদানি। 

 

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ (পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি পদের মেয়াদ শেষে সাবেক এই ভারতীয় অধিনায়ক পুরুষ-নারী উভয় জাতীয় দলের ডিরেক্টর ছিলেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০—এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি। 

দিল্লির প্রধান কোচ হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলছেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’ গাঙ্গুলি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্বটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। 

 

আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এই দলের সঙ্গে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে উন্মুখ হয়ে আছি।’ 

দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের প্রথম আইপিএল শিরোপা জয়ের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হবে গাঙ্গুলিকে। আইপিএলের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে মাত্র দুটি দল দিল্লি ও পাঞ্জাব কিংস এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পায়নি। 

এর মধ্যে দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠে শিরোপার সবচেয়ে কাছাকাছি ছিল। পরের বছর তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ২০২১ সালের সেই মৌসুমের পর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি এবং গত বছর অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে ষষ্ঠ স্থান অর্জন করেছিল।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে