গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে জিতলো নারী হকি দল
ছবি

ছবি সংগৃহীত

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তবে ছেলেদের ব্যর্থতার বিপরীতে দুর্দান্ত ছন্দে রয়েছে নারী দল। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেওয়ার পর এবার পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বিশ্ব হকিতে পাকিস্তান একসময় বড় পরাশক্তি হলেও নারী হকিতে দেশটির দল তুলনামূলকভাবে পিছিয়ে। তারপরও পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় বাংলাদেশের নারী হকি দলের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর মতো সাফল্য।

চীনের মকিতে অনুষ্ঠিত ম্যাচে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজের দল।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো দুই গোল করে। পাকিস্তান একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে আ এক গোল করে বড় জয় নিশ্চিত করে তারা।

শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার।

টানা দুই ম্যাচে জয় পাওয়ায় অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নারী দলের অবস্থানও শক্ত হয়েছে। অন্যদিকে পুরুষ দলকে নিজেদের পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হবে।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে