গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না: মিশা সওদাগর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৯ এএম ২০২৬
ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না: মিশা সওদাগর
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান সময়ে বিনোদন জগতের তারকারা ক্রমেই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের পর সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আট শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে বিভিন্ন শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন। তবে সব ধরনের ব্র্যান্ড প্রমোশনে অংশ নেন না বলে আগেই জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও তিনি অনেক ব্র্যান্ড ওপেনিংয়ে আগ্রহ দেখাননি। তার ভাষায়, এবারই প্রথম কোনো সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি, কারণ ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতা তার কাছে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তিনি বলেন, সাকিবকে আরো আগেই দলে ফেরানো উচিত ছিল।

সাকিব আল হাসানের বিদেশে অবস্থান এবং এর পেছনে রাজনৈতিক নানা ইস্যুর প্রসঙ্গ টেনে মিশা সওদাগর বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। তার মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট করে বলেন, যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না। 

এসি/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে