গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ লাবুশেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৮ এএম ২০২৬
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ লাবুশেন
ছবি

ছবি সংগৃহীত

স্টিভেন স্মিথের অবসরের পর অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ভরসা হতে পারতেন মার্নাস লাবুশেন। উল্টো তিনি হয়ে উঠলেন দুর্ভাবনা। ফর্ম হারানোর দীর্ঘ পথচলায় শেষ পর্যন্ত দলে জায়গাই হারিয়ে ফেললেন এই ব্যাটসম্যান। তার বদলে অস্ট্রেলিয়ার বাজি আপাতত তরুণ ব্যাটসম্যান অলিভার পিক। 

 

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন। সবশেষ সিরিজে গত জুনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি সাতে নেমে একটি ফিফটি করেছিলেন বটে। তবে সবশেষ ১৬ ইনিংসে তার একমাত্র ফিফটি সেটি। এই ১৬ ইনিংসে তার ব্যাটিং গড় ১৬.৪৬।

 


অনুমিতভাবেই দলে ফিরেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার মূল ওয়ানডে অধিনায়ক হলেও ২০২৩ বিশ্বকাপের পর থেকে গত তিন বছরে তিনি ওয়ানডে খেলেছেন স্রেফ দুটি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই তিনি আভাস দিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ও আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকিয়ে তিনি ওয়ানডে দলে খেলবেন। তবে জিম্বাবুয়ে সফরে কামিন্স থাকছেন না। 

 

সেখানে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। কামিন্স ফিরবেন দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে। সেখানেও সব ম্যাচে তিনি খেলবেন না। তার বিশ্রামের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মার্শ। কামিন্সের মতো শুধু দক্ষিণ আফ্রিকা সফরের দলে আছেন মিচেল স্টার্ক। জশ হেইজেলউড অবশ্য থাকছেন দুই সফরেই। অস্ট্রেলিয়া বিখ্যাত পেসত্রয়ীকে দীর্ঘদিন পর একসঙ্গে ওয়ানডেতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা সফরেই।


দলে সত্যিকার অর্থে চমক বলা যায় জোয়েল ডেভিসকে। গত জুনে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। স্রেফ তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে এবার ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়ে গেলেন ২২ বছর বয়সী ক্রিকেটার। দেড় বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ফাস্ট বোলার স্পেন্সার জনসন। 

 

সাত বছর পর ওয়ানডে দলে ফিরে গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলা পেসার বিলি স্ট্যানলেকও ফিরেছেন দলে। জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১৫ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু ২৪ সেপ্টেম্বর।


জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়া স্কোয়াড:


জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, প্যাট কামিন্স (শুধু দক্ষিণ আফ্রিকা সফরে), জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, অলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক (শুধু দক্ষিণ আফ্রিকা সফরে), অ্যাডাম জাম্পা।

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই