গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
নতুন সময়ে বাংলাদেশ-ভারত সিরিজ চান তামিম
ছবি

তামিম ইকবাল

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তাবিত ক্রিকেট সিরিজটি পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব না হলেও এই সিরিজ নিয়ে ইতিবাচক অবস্থানেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

দুই দলের মধ্যকার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজটির জন্য নতুন দিনক্ষণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্ম নট আউট নোমানের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ। 

 

সেখানে তামিম ইকবাল সিরিজটির বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক বিপিএল ফিক্সিং কাণ্ড এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে। 

 

সিরিজটি বাতিল হওয়া নিয়ে চলমান বিভিন্ন গুঞ্জন নাকচ করে দিয়ে বিসিবি সভাপতি বলেন, সিরিজটি অনুষ্ঠিত হবে না—এমন কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি জানান, উভয় বোর্ডই এই সিরিজ বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক এবং বিসিসিআই ও বিসিবি উভয় পক্ষই এখন উপযুক্ত একটি সময় খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, তারা ইতোমধ্যে একটি সম্ভাব্য তারিখ নিয়েও ভাবনাচিন্তা করছেন এবং বিসিসিআইয়ের মনোভাব যদি নেতিবাচক হতো, তাহলে তিনি আজ এই কথা বলতেন না—তাদের সার্বিক মনোভাব বেশ ইতিবাচক বলেই মন্তব্য করেন তিনি। 

 

এ প্রসঙ্গে তামিম আরও বলেন, কিছু বিষয় রয়েছে যা তাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে, আর বিসিবি সভাপতি হিসেবে তিনি কখনোই সেই সীমা অতিক্রম করতে চান না। তবে দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। যেহেতু বাংলাদেশ ও ভারত—উভয় দলেরই সামনে টানা খেলা রয়েছে, তাই উপযুক্ত একটি তারিখ খুঁজে বের করার কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাম্প্রতিক বিতর্ক ও দুর্নীতি প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ইতোমধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চার থেকে পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে এবং খুব শিগগিরই আরও চার থেকে পাঁচজন দুর্নীতিবাজের নাম সামনে আসবে বলে জানান তিনি। তার ভাষায়, এখানে সততা ও ইন্টিগ্রিটির একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে, আর বোর্ডের আইনজীবী পুরো বিষয়টি তদারকি করছেন। 

 

তাদের সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই বিসিবির মাধ্যমে প্রেস রিলিজ দিয়ে জড়িতদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা এবং কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট নিয়ে তামিম বলেন, মোস্তাফিজের বিষয়টি নিয়ে পুরো দেশ হতাশ হয়েছিল এবং এমনটি কোনোভাবেই ঘটা উচিত ছিল না বলে মনে করেন তিনি।

তবে বিশ্বকাপের মতো একটি বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়ার প্রেক্ষাপটে—যেখানে প্রথমবার কোয়ালিফাই করার পর পুরো দেশ উৎসবে মেতে উঠেছিল—সেখানে আরও বুদ্ধিদীপ্তভাবে আলোচনা চালানো যেত বলে মনে করেন তিনি। তার ভাষায়, তারা শুরুতেই এমন একটি অবস্থানে গিয়ে ঠেকেছিলেন, যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ খোলা ছিল না।

 


আইসিসির অভ্যন্তরীণ আলোচনা প্রসঙ্গে তামিম উল্লেখ করেন, বর্তমানে তিনি বিসিবির প্রতিনিধি হিসেবে আইসিসিতে দায়িত্ব পালন করছেন। সেই সময় আলোচনার টেবিলে যেসব বিষয় উঠে এসেছিল, তা প্রকাশ্যে বললে সবাই বেশ অবাক হবেন বলে জানান তিনি। তবে সম্মানের খাতিরে সেসব বিষয় প্রকাশ্যে বলতে রাজি হননি তিনি। পুরো ঘটনা বিশ্লেষণ করে তার মনে হয়েছে, বিষয়টিকে আরও সতর্কতা ও দক্ষতার সঙ্গে সামাল দেওয়া যেত। 

খেলার সঙ্গে রাজনীতি না মেশানোর জোরালো আহ্বান জানিয়ে তামিম বলেন, সব পরিস্থিতি বিবেচনা করে খেলাকে খেলার জায়গাতেই রাখা উচিত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে তিনি উদাহরণ টেনে বলেন, যুদ্ধ চলাকালীন সময়েও আমেরিকা ও ইরান একসময় খেলার মাঠে পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাই বাংলাদেশেরও উচিত খেলাধুলাকে অন্যান্য বিষয়ের সঙ্গে না মেশানো। তার মতে, বাংলাদেশের নিশ্চিতভাবেই সেই বিশ্বকাপ খেলা উচিত ছিল এবং সে সময় আরও সুচারুভাবে দরকষাকষি করার প্রয়োজন ছিল।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের
৩১ আগস্ট ২০২৬

চীনে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের

আগামী ৪ সেপ্টেম্বর থেকে চীনের মকিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এই...

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ
৩১ আগস্ট ২০২৬

এশিয়ান গেমসের দল ঘোষণা, সাফজয়ী চার ফুটবলার বাদ

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা...

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি
৩১ আগস্ট ২০২৬

লাল বলেও রেকর্ড, ৫৭ বছরের পুরনো কীর্তি ভাঙলেন সুরিয়াভানশি

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন বৈভাব সুরিয়াভানশি। তবে অল্পে...

রবিনসনের ঘূর্ণিতে লর্ডসেও পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড
৩১ আগস্ট ২০২৬

রবিনসনের ঘূর্ণিতে লর্ডসেও পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড

লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। চার দিনেই দ্বিতীয় এই টেস্ট জিতে তিন ম্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই