গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মেনু

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
ছবি

ছবি সংগৃহীত

সব ঠিক থাকলে আজকের দিনেই তথা ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে সেপ্টেম্বরের আসন্ন সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি আপাতত ঝুলে গেছে। এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, আগে নির্ধারিত সেপ্টেম্বর মাসের সূচিটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় চাচ্ছে।

বিসিসিআইয়ের সেই সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। (দেশটির) সরকারের সঙ্গে আলোচনা এখরো চলছে। অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ' (ভারত সিরিজ নিয়ে) আলোচনা হচ্ছে। দুইটা বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক সেদিক হতে পারে।'

প্রসঙ্গত, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর সম্পর্ক আরো তলানিতে গিয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার আসার পর দুই দেশের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছিল।

বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। যদিও এরপরই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এসি/আপ্র/২৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
২৭ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার

বাংলাদেশ অ-২০ ফুটবল দল আজ রাতে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তান রওনা হবে। দেশ ছাড়ার...

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত
২৭ আগস্ট ২০২৬

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছ...

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি
২৭ আগস্ট ২০২৬

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও চলে এলো। ফরাসি ক্লাব লিল থ...

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ
২৭ আগস্ট ২০২৬

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ

এলচের বিপক্ষে লামিন ইয়ামালকে চেনা ছন্দে দেখা না গেলেও, তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন হান্সি ফ্লিক। বার্স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে