গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৪ এএম ২০২৬
দ্রাবিড়-শেবাগের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ খেলবে ভারত
ছবি

ছবি সংগৃহীত

বাবার পথ ধরে ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের ছেলে যে সম্ভাবনাময় হয়ে উঠছেন সেটি আগেই টের পাওয়া যাচ্ছিল। এবার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলে দেশটির অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। 

তাদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও লাল বলের সিরিজ খেলবে ভারত। অনূর্ধ্ব-১৯ দলের এই সিরিজে ওয়ানডেতে লক্ষ্য রায়চন্দনি অধিনায়ক এবং যশবর্ধন চৌহান সহ-অধিনায়ক, আবার টেস্টে যশবর্ধন অধিনায়ক ও তার সহকারী থাকবেন রায়চন্দনি। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় যুব দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও রাহুল দ্রাবিড়ের ছেলে অনভয় দ্রাবিড়। 

এর আগে জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে অ-১৯ দলের একটি ওয়ানডে ম্যাচে ৮৭ রানের ইনংস খেলেন অনভয় দ্রাবিড়।


দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর এবং চারদিনের (টেস্ট) দুটি ম্যাচ খেলবে ২৭-৩০ সেপ্টেম্বর ও ৫-৮ অক্টোবর। শেষ চারদিনের ম্যাচটি হবে আহমেদাবাদ, বাকি ম্যাচগুলোর ভেন্যু রাজকোট। শ্রীলঙ্কায় দুটি চারদিনের ম্যাচে ৩০৭ রান করেছিলেন রায়চন্দনি। তিনি গলে ২০৭ এবং কলম্বোয় অপরাজিত ১০০ রান করেছিলেন। ইতোমধ্যে উত্তরাখণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২২৩ রান করেছেন রায়চন্দনি।


ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড


লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ, চিবুক।


চারদিনের স্কোয়াড
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং, প্রণব।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার
২৭ আগস্ট ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-অধিনায়ক, তোপের মুখে ম্যানেজার

বাংলাদেশ অ-২০ ফুটবল দল আজ রাতে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাই খেলতে উজবেকিস্তান রওনা হবে। দেশ ছাড়ার...

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি
২৭ আগস্ট ২০২৬

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও চলে এলো। ফরাসি ক্লাব লিল থ...

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ
২৭ আগস্ট ২০২৬

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ

এলচের বিপক্ষে লামিন ইয়ামালকে চেনা ছন্দে দেখা না গেলেও, তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন হান্সি ফ্লিক। বার্স...

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
২৭ আগস্ট ২০২৬

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

৪০ মিনিটে এগিয়ে যাওয়ার পর বিরতির আগমুহূর্তে গোল হজম, এরপর সমর্থকদের কাছে দুয়ো শোনার পর রিয়াল মাদ্রিদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে