গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দু’বারই তারা ইনিংস ব্যবধানে হেরেছে। তাসমান সাগর পাড়ের দেশটিতে আরেকবার টেস্টের জন্য আমন্ত্রণ পেতে ২৩ বছর অপেক্ষা করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। যেখানে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই বাংলাদেশ দ্রুততম জয়ের রেকর্ড গড়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পেতে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে। যেখানে শান্ত-হাসানরা প্রথমবার জিতলেন তৃতীয় টেস্টে। এশিয়ার দলগুলোর মধ্যে এটিই দ্রুততম। পরাশক্তি দলটির বিপক্ষে প্রথম জয় পেতে পাকিস্তানের লেগেছিল ৭ টেস্ট এবং ভারতের ১২ টেস্ট। শ্রীলঙ্কা ১৫ বার চেষ্টা করেও এখনো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।

‘আগে যারা কার্পণ্য করেছে, তাদের কাছে এখন প্রাপ্য সম্মান পাবে বাংলাদেশ’
৩১ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্ট হারল। সর্বশেষ ১৯৯৫ সালে এমন পরাজয় এসেছিল (প্রতিপক্ষ পাকিস্তান)। ওই বছরের পর পাকিস্তান আর টেস্ট জেতেনি অজি ভূমিতে।

এদিকে, ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতেও বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও তারা জয়ের স্বাদ পেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। যেখানে তারা ঘরের মাঠের সুবিধা পুরোপুরি নিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই বাংলাদেশ এমন দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিতবে এমন প্রত্যাশা হয়তো নিরপেক্ষ কেউ করেননি!

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ খেলেই প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ। এটি ভিন দেশের মাটিতে টাইগার ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হিসেবেই লেখা থাকবে। ২৩ বছর আগে ডারউইন টেস্ট দিয়েই বাংলাদেশ সফর শুরু করেছিল, এবার সেই ভেন্যুটি বাংলাদেশের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গেল। উভয় দল দ্বিতীয় ও শেষ টেস্টে লড়বে ম্যাকাইতে, ২২ আগস্ট থেকে শুরু হবে ম্যাচটি।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই