গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি।

অন্য দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, আমরা নারী প্রতিনিধিত্বের কথা বললেও অনেক দল, যেমন— জামায়াত একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। সেখানে বিএনপি প্রকৃতপক্ষে নারী ক্ষমতায়নে বিশ্বাসী।

বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে বলেছি আমরা।

বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

ওআ/আপ্র/১৩/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল
১০ সেপ্টেম্বর ২০২৬

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল

বিএনপির সরকারের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন সংকটের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্...

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী
০৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে