গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের বার্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের বার্তা
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

পরে চীনা দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, দল-থেকে-দল সহযোগিতা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, চীন ও বাংলাদেশ সর্বাঙ্গীন কৌশলগত সহযোগী অংশীদার।

বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে চলেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত।

রাষ্ট্রদূত আরো উল্লেখ করেন, চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত এবং চীন-বাংলাদেশ বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

বৈঠকে তারেক রহমান এক-চীন নীতির প্রতি বিএনপির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের একজন বিশ্বাসযোগ্য বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার।

তারেক রহমান বলেন, দুই দেশের জনগণের কল্যাণে বিএনপি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল
১০ সেপ্টেম্বর ২০২৬

রুমিনের বক্তব্য ঘিরে সংসদে ব্যাপক হট্টগোল

বিএনপির সরকারের অতীত কর্মকাণ্ড ও বিভিন্ন সংকটের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্...

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী
০৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে