গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঝাড়ু হাতে রাস্তায় জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:২৭ এএম ২০২৬
ঝাড়ু হাতে রাস্তায় জামায়াত আমির
ছবি

ছবি সংগৃহীত

‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন।

সকালে রাজধানীর মনিপুর এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন।

ভিডিওতে দেখা গেছে, জামায়াত আমির প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় করেন পরিষ্কার-পরিচ্ছন্নতায়। নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন। এছাড়া এই কার্যক্রমে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও অংশ নেন।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব।

তিনি আরো উল্লেখ করেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে জামায়াতের সংসদ সদস্যরা দুপুর সাড়ে ১২টার দিকে শপথ নেন। পরবর্তীতে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা এবং ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন।

এসি/১৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিরোধীদলের লংমার্চে জ্বালানি অপচয়, ভোগান্তির আশঙ্কার ইশরাকের

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিকে ‘জ্বালানির অপচয়’ ও ‘জনগণের ভোগান্তির’ কারণ হিসেবে মন্তব্য করেছেন ম...

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন
০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ, বিদ্যুৎ নিয়ে শফিকুরের প্রশ্ন

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকলেও জাতীয় সংসদ ও বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ আছে—এমন মন্তব্য ক...

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে