গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মনোনয়নপত্র জমা তিনটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৪৮ এএম ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মনোনয়নপত্র জমা তিনটি
ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ইসিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মনোনয়নপত্র জমা তিনটি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে। তিনি জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থেকে প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।

অলি আহমদের দুটি মনোনয়নপত্র প্রসঙ্গে সচিব বলেন, এটা আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটি বাতিল হলে দ্বিতীয়টি বাছাই করব।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।

কেএমএএ/আপ্র/১৩.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্...

জুলাই সনদ বাস্তবায়ন ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি
১৬ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার রাজনীতির প্রভাবে রাষ্ট্রসংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন...

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
১৬ অক্টোবর ২০২৬

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা তরুণদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে...

ধর্ম ও মতের কারণে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব
১৬ অক্টোবর ২০২৬

ধর্ম ও মতের কারণে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব

উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম ও মতের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে