গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ
ছবি

অধ্যাপক মাহবুব উল্লাহ -ছবি সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগের তথ্য জানায়।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “আমি সারাজীবন জ্ঞান চর্চা করেছি। এ দায়িত্ব পাওয়ায় জ্ঞান চর্চার সুযোগ আরো বাড়বে বলে আশা করছি।”

জাতীয় অধ্যাপক হিসেবে তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দের ক্ষেত্রে গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবেন।

অধ্যাপক মাহবুব উল্লাহ বর্তমানে বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। সেখানে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অর্থনীতি, উন্নয়ন, রাষ্ট্রনীতি ও সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষণে অধ্যাপক মাহবুব উল্লাহ দীর্ঘদিন ধরে লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয় অধ্যাপক হিসেবে তার নতুন দায়িত্ব দেশের জ্ঞানচর্চা ও গবেষণার ক্ষেত্রে আরো অবদান রাখার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সানা/আপ্র/২৮/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে
২৮ জুলাই ২০২৬

২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ যুগ্ম সচিব বাধ্যতামূলক অবসরে

একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো কর্মকর্তাদের অধিকাংশই ক্ষমত...

স্বাধীন গণমাধ্যম নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই ২০২৬

স্বাধীন গণমাধ্যম নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগি...

তোমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন কুঁড়ির মঞ্চে প্রধানমন্ত্রীর আহ্বান
২৭ জুলাই ২০২৬

তোমাদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন কুঁড়ির মঞ্চে প্রধানমন্ত্রীর আহ্বান

“নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলো। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়...

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করলো সিআইডি
২৭ জুলাই ২০২৬

বিদেশি শিক্ষার্থীর হারানো স্মার্টফোন উদ্ধার করলো সিআইডি

বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই