গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ড, আইনজীবীর সাক্ষাৎ চান পলক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ড, আইনজীবীর সাক্ষাৎ চান পলক
ছবি

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি আদালতকে জানিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯৮টি মামলায় মোট ৯৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রতিটি মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার শুনানির সময় পলক এসব কথা বলেন।

আদালতের কাছে নিজের বক্তব্যে পলক বলেন, ‘আমার ৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ড হয়েছে। প্রতিটি মামলার বিচার চলছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে।’

তিনি আরো বলেন, ঘাড়ে আঘাত পাওয়ার কারণে চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি ১৫ দিনে পরিবারের সদস্যদের সঙ্গে মাত্র আধাঘণ্টা দেখা করার সুযোগ পাচ্ছেন।

মামলাসংক্রান্ত আইনি প্রস্তুতির জন্য আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়ে পলক বলেন, অন্তত প্রতি দুই সপ্তাহে দুই দিন করে তিন ঘণ্টা আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলে তিনি আইনি সহায়তা নিতে পারবেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ট্রাকচালক হোসেন হত্যা মামলা: এদিন একই আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।

তবে মামলার আসামি সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে আদালতে হাজির করা না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। পাশাপাশি আসামিপক্ষও শুনানি পেছানোর আবেদন জানায়।

উভয় পক্ষের আবেদন মঞ্জুর করে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট নতুন দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, ৩৪ আসামির মধ্যে এদিন কারাগার থেকে চারজনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আটজনও আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরো অনেকে।

বর্তমানে এ মামলায় জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর ফোরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন।


সানা/ডিসি/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব

রয়টার্সের প্রতিবেদন

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই