গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২১ এএম ২০২৬
‘সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) -ছবি সংগৃহীত

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে গুরুতর অসুস্থতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে সাহাবুদ্দিন লিখেছেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগ করেছেন।

স্পিকার বলেন, রাষ্ট্রপতির দেওয়া পদত্যাগপত্র তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের সময়ই প্রয়োজনে রাষ্ট্রপতির কার্যভার পালনের শপথও তিনি নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনিই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।

বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে হাফিজ উদ্দিন বলেন, “তিনি আগের সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন।”
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক রাষ্ট্রপতির পদত্যাগপত্রের সঙ্গে কোনো চিকিৎসা-সনদ বা চিকিৎসাসংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে স্পিকার বলেন, রাষ্ট্রপতি নিজেই তার রোগসমূহের বিস্তারিত লিখিতভাবে উল্লেখ করেছেন। তাই এ ক্ষেত্রে চিকিৎসকের আলাদা সনদের প্রয়োজন নেই।

রাষ্ট্রপতির পদত্যাগকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “একজন মানুষ হিসেবে রাষ্ট্রপতি অসুস্থ হতেই পারেন। অতীতেও বিভিন্ন কারণে রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন।” তিনি আশা প্রকাশ করেন, এ পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে বিদ্যমান সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। একই সঙ্গে বিষয়টি কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।” পরে তিনি জানান, সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া। এরপর আর কোনো প্রশ্ন না নিয়ে তিনি সংবাদ সম্মেলন শেষ করেন।

সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ততদিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারই রাষ্ট্রপতির কার্যভার পালন করবেন।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব

রয়টার্সের প্রতিবেদন

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই