গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল হতে পারে: আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:১৫ এএম ২০২৬
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল হতে পারে: আমির
ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ফেরেশতাদের দল নয়, বরং মানুষের সংগঠন হিসেবে উল্লেখ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মানুষের ভুলত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।
 

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ। আমাদেরও ভুলত্রুটি হয়। তবে আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।”
তিনি বলেন, এর অর্থ এই নয় যে জামায়াতের কেউ কোনো অন্যায় করেন না। দলের নেতাকর্মীদের মধ্যেও ভুল, দোষ বা অপরাধ হতে পারে। দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করতে চান, তারা জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ দেখতে পেলে তা জানালে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
জামায়াত আমির বলেন, “আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন করব ইনশাল্লাহ।”
 

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, জামায়াতের কর্মীদের নৈতিকতার বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে। “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরো বেশি যত্নশীল হতে হবে। খুব সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না।”
 

তিনি আরো বলেন, কোনো ভুল বা বিচ্যুতি যদি সহনীয় মাত্রার মধ্যে থাকে, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হবে এবং প্রয়োজন হলে দায়িত্বে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু কোনো অপরাধ বা লঙ্ঘন গুরুতর পর্যায়ের হলে দলকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
 

ডা. শফিকুর রহমান বলেন, “সেই বার্তা আমার জন্যও, আমাদের সবার জন্য-সচেতন ও সতর্ক থাকতে হবে। সাবধান, সবাই সাবধান।” সম্মেলনে জামায়াতে ইসলামী ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব

রয়টার্সের প্রতিবেদন

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই