গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনা

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২৫ এএম ২০২৬
ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।


সংসদ সচিবালয়ের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত সচিব (পিএস) রওশন কবির তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার ঢাকা ফেরার কথা ছিল।

তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে আগামীকালই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয়।

দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি নিজের পদত্যাগ করতে পারেন।

এছাড়া ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদই সাময়িকভাবে এই পদে অসীন হবেন। তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির পদ ফাঁকা হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক।

দেশে এর আগে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছিলেন।

তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই পদে দায়বদ্ধ ছিলেন।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

৩ মাসের মধ্যেই ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
০৭ সেপ্টেম্বর ২০২৬

৩ মাসের মধ্যেই ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী

নগরীর যানজট নিরসন ও নৌপথ জনপ্রিয় করতে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্য...

বাংলাদেশ-ভারত পুনরায় ট্রেন চালুর উদ্যোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত পুনরায় ট্রেন চালুর উদ্যোগ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতে চালু ছিল বর্তমানে বন্ধ এমন যাত্রীবাহী ট্রেন সার্ভিস পুনরায় চালুর উদ্যো...

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে
০৭ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, যুবক রিমান্ডে

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ...

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য
০৭ সেপ্টেম্বর ২০২৬

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই