গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোদীকে সঙ্গে নিয়ে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন: হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১২ এএম ২০২৬
মোদীকে সঙ্গে নিয়ে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন: হাসনাত আবদুল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা যেখানেই যান, সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসিনা বাংলাদেশে ফিরলে শুধু একা নয়, মনে হয় নরেন্দ্র মোদীকেও সঙ্গে নিয়ে আসতে হতে পারে। ভারতের বর্তমান পরিস্থিতির কারণে মোদীকেও দেশটি থেকে পালাতে হতে পারে।

বুধবার (২২ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিগত ২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়। এ গুমের ঘটনা বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে রচিত হলো। অন্তর্বর্তী সরকার গুম কমিশন করার জন্য সুপারিশ করেছিলো। বিএনপি সরকার কথা দিলেও যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত ও নিপীড়িত হয়েছে সেই দল গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে। বিএনপি সরকার হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, আমাদের এখন দুইটি আকাঙ্ক্ষা। একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার, আরেকটি হলো শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানো।

পদযাত্রা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদ পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মনোনীত করে হাত উঁচু করে সবার সামনে পরিচয় করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপির স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান ও মো. সোহেল।

এসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রতিনিধিও যাবেন না: পররাষ্ট্র প...

ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না ব...

টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
১০ সেপ্টেম্বর ২০২৬

টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্...

বর্জ্য থেকে বিদ্যুৎ, কার্বন ক্রেডিটে বছরে ৯০ কোটি
১০ সেপ্টেম্বর ২০২৬

বর্জ্য থেকে বিদ্যুৎ, কার্বন ক্রেডিটে বছরে ৯০ কোটি

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ তৈরি হয়েছে বাংল...

মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ—হিমঘরে মরদেহ
১০ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ—হিমঘরে মরদেহ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই