গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচন বানচালের চেষ্টা হলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
নির্বাচন বানচালের চেষ্টা হলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, নির্বাচন বানচালের যে-কোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রসহ যে-কোনো স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অবাধ প্রবেশের অধিকার থাকবে। এছাড়া, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি প্রচারকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠপর্যায়ে সমন্বিত গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হবে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে বর্তমান সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

সারাদেশে অস্ত্র উদ্ধার ও অপরাধী দমনে চলমান বিশেষ অভিযান সম্পর্কে উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মোট ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টসহ মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮০৪ জনে। অভিযানে ২০১টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করলে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, মাদকবিরোধী অভিযানে গত ডিসেম্বর মাসে ৬৫৮টি মামলা ও ১,৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চলমান শৈত্যপ্রবাহে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন মালিক ও চালকদের সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা।  

এসি/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিন দিন পর ঢাকার লালবাগে বন্ধুর বাসার পেছন থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার
১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে