গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল
ছবি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল -ছবি সংগৃহীত

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সফরে চীনের কুনমিং যাচ্ছেন।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসাইন মাহবুব এবং সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন।

আজ বুধবার (১০ জুন) প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সপ্তম চায়না–সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দিনে তিনি চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সেক্রেটারি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া প্রতিনিধিদলটি দশম চায়না–সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে এবং বাংলাদেশ থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।

সফরের শেষ দিন ১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে