গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তোফায়েল আহমেদের জানাজা শেষে সাতজন আটক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৭:১৪ এএম ২০২৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে সাতজন আটক
ছবি

ছবি সংগৃহীত

প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে কফিন ঘিরে স্লোগান দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ধানমন্ডি বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, জানাজা শেষে মরদেহবাহী গাড়ি স্কয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হলে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি গাড়ির পথ আটকে স্লোগান দিতে থাকেন। এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দিলে সাতজনকে আটক করা হয়। অন্যরা সেখান থেকে সরে যান।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জানাজা শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উপস্থিত কিছু মানুষ স্লোগান দিতে শুরু করেন। এতে ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

এর আগে তোফায়েল আহমেদের জানাজায় রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তাঁর শুভানুধ্যায়ীরা অংশ নেন।
সানা/আপ্র/১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে